jagonews24.com | rss Feed
ঘড়ির কাঁটা থামিয়ে বন্দি করতে চেয়েছিলাম সময়
August 14, 2026 at 11:58 AM
জি বি এম রুবেল আহম্মেদ
অপচয়
ঘড়ির কাঁটা থামিয়ে
বন্দি করতে চেয়েছিলাম
সময়—
অথচ বৃথা চেষ্টায়
হারালাম আরও কিছুক্ষণ।
আয়নার ওপারে
নিজেকে খুঁজতে
আয়নার সামনে দাঁড়াই—
কিন্তু আয়নায়
আজও দেখি
সেই আগের আমিকে।
জায়নামাজ
সব বিছানাই ব্যথা বাড়ায়
শুধু ভরসা পাই—
দাঁড়াই যখন
জায়নামাজে।
এসইউ
Originally published by jagonews24.com | rss Feed —
read the full article at the source →
Shown as published in the source's RSS feed. Formatting and images are simplified for
readability here — follow the source link above for the original article.