ইন্টার মায়ামি ২ : ২ ন্যাশভিল
লিওনেল মেসি তাঁর কাজটা আজও করলেন। ইন্টার মায়ামি যে দুটি গোল করেছে, দুটোতেই তাঁর অবদান। তিনি নিজে একটি গোল করেছেন, সেটিও ছিল নজরকাড়া।
বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু তাতে কী! এরপরও ইন্টার মায়ামি আজও জয় পেল না। মেজর লিগ সকারের ম্যাচে মায়ামির নু স্টেডিয়ামে পয়েন্ট তালিকার শীর্ষ দল ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছেন মেসিরা।
ম্যাচের ৬২ মিনিটে মেসি গোলটি করেছেন রদ্রিগো ডি পলের পাস থেকে। মেসির এই গোল মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। কিন্তু যোগ করা সময়ে (৯১ মিনিট) গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার স্যাম সারিজ। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ন্যাশভিলের বিপক্ষে মেসির গোল এখন ১৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১৪ ম্যাচ।
বাংলাদেশ সময় আজ সকালে হওয়া ম্যাচে অবশ্য মেসির আরও গোল পাওয়ার সুযোগ ছিল। ৫০ মিনিটে তাঁর একটি শট ক্রসবারের নিচের অংশে লেগে ফিরে আসে। ৭৮ মিনিটে আরেকটি শট লাগে পোস্টে। আর ম্যাচের শেষ দিকে মেসির একটি শট ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন পালাসিওস মাথা দিয়ে ক্লিয়ার করেন। এরপরই সারিজের গোলে সমতায় ফেরে ন্যাশভিল। এ ছাড়া মেসি দ্বিতীয়ার্ধে সহজ সুযোগও নষ্ট করেছেন।
Messi. Left foot. 20 yards out.
— Major League Soccer (@MLS) September 13, 2026
Miami takes the lead on Nashville! pic.twitter.com/DuBJI7gxOz
ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যায় ন্যাশভিল। চতুর্থ মিনিটে অফসাইড ফাঁদ এড়িয়ে গোল করেন সারিজ। মায়ামি সমতায় ফেরে ম্যাচের ১৯ মিনিটে, সেখানেও ভূমিকা ছিল মেসির। মায়ামির অধিনায়ক মেসির নেওয়া বাঁকানো কর্নার কিক ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার হোয়াইটিংয়ের মাথায় লাগে। তাতে বলটি দিক পরিবর্তন করে নিজেদের জালে জড়ায়।
অ্যানফিল্ড লিভারপুলের ঘরের মাঠ, না পরের মাঠএবারের এমএলএস মৌসুমে ঘরের মাঠে এগিয়ে থেকেও ১১ পয়েন্ট হারিয়েছে মায়ামি। এই তালিকায় তাদের ওপরে আছে শুধু নিউইয়র্ক সিটি ও মন্ট্রিয়েল। লিড ধরে রাখতে না পারাই মেসিদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে।
মেসির গোলের পর তাঁকে ঘিরে উদ্যাপনইস্টার্ন কনফারেন্সে ন্যাশভিলের সঙ্গে এখনো তাদের পয়েন্টের পার্থক্য ৯, হাতে ম্যাচ আছে ৯টি। এই মৌসুমে ন্যাশভিলের বিপক্ষে চার ম্যাচ খেলেও একটিতেও জিততে পারেনি মায়ামি। মৌসুমের শুরুতে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকেও মায়ামিকে বিদায় করেছিল ন্যাশভিল।
হ্যাটট্রিকের ‘মাস্তানি’তে মেসির রেকর্ড মাস্তানতুয়োনোর