রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুনঢাকার আকাশ মেঘলা, বজ্রসহ বৃষ্টি হতে পারে
এদিকে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ, যা ভ্যাপসা গরমের অনুভূতি বাড়াতে পারে।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এমআরএম